May 29, 2026, 8:45 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

লিবিয়া থেকে গ্রীসগামী নৌযাত্রায় দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু নিখোঁজ ১

Reporter Name

রায়হান, দিরাই প্রতিনিধি।। লিবিয়া থেকে অবৈধভাবে নৌকাযোগে গ্রীস যাওয়ার পথে দিরাইয়ের একই গ্রামের তিনজন সহ ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে উপজেলার মাটিয়াপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ এই খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বারবার মুর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা।
দুর্ঘটনায় মারা গেছেন উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮) আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২) মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) ও উপজেলার রনারচর গ্রামের মুজিবুর রহমান (৪০)
এলাকাবাসী সুত্রে যানা গেছে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজানে লিবিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের ৪যুবক। এর মধ্যে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে বেঁচে ফেরা তারাপাশা গ্রামের রুহান মিয়া তার আত্মীয়-স্বজনকে জানিয়েছেন, দিক হারিয়ে ৬ দিন সাগরে ভেসেছিল তাদের বহনকারী এই নৌকাটি। এসময় খাবার ও পানির অভাবে মারা যাওয়া ব্যক্তিদের দেহে পচন ধরলে, মৃত ব্যক্তিদের সাগরে ফেলে দেওয়া হয়।