May 29, 2026, 8:02 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাতকরণে মজুতকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় মনিরুজ্জামান সাগর (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার একটি গোডাউন থেকে ৮ লাখ ৪৪ হাজার ২০০ টাকা মূল্যের ৫ হাজার ৭০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড স্টেশন বরিশাল এ অভিযান পরিচালনা করে। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে নকল সিগারেট মজুদ করা হয়। জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তর বরিশাল এর নিকট হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় মনিরুজ্জামান সাগর নামে একজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার সোহেল রানা জানান, শুল্ক-কর ফাঁকি দিয়ে নকল সিগারেট বাজারজাতকরণের দায়ে মজুতকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট সহ একজনকে জব্দ করে কোস্ট গার্ড। এই ঘটনায় বাকেরগঞ্জ থানা একটি মামলা হয়েছে।