বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং চরামদ্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাদলপাড়া গ্রামের মোঃ আরিফুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক কর হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সফল অভিযান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর ভূমিকারই প্রতিফলন। গ্রেফতারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।