May 29, 2026, 8:01 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা

Reporter Name

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রামে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে এক গৃহবধূকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাতে গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রামের ইস্কান্দার তালুকদারের স্ত্রী নুর নেহার বিরুদ্ধে পাশের ঘরের মুক্তা বেগম প্রতিবেশী হানিফ মোল্লার সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে তাকে প্রকাশ্যে অপদস্থ ও লাঞ্ছিত করে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন গৃহবধূ নূর নেহার।পরে অপমান সইতে না পেরে একপর্যায়ে নিজের ঘরে মধ্যে বিষপান করে আত্মহত্যা করেন।

নিহত নূর নেহারের মেয়ে মারুফা অভিযোগ করে বলেন,আমার মা বাড়িতে একা বসবাস করতেন। পাশের ঘরের মুক্তা বেগমের সাথে আমার মায়ের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গতকাল আমার মায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মুক্তা সহ কয়েকজন স্থানীয়রা তাকে জুতোর মালা গলায় পরিয়ে লাঞ্চিত করে। এরপর আমার মা অপমান সইতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করেছে। দোষীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব বলেও জানন তিনি।

এ বিষয়ে হানিফ মোল্লা জানান, নিহত নূর নেহার আমার প্রতিবেশী। তার সাথে আমার কোন অনৈতিক সম্পর্ক কখনোই ছিল না। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে লাঞ্ছিত করা হয়েছে। যে অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।