May 29, 2026, 8:02 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

শহীদ জিয়ার স্বপ্নের খাল খননেই বদলাবে গ্রামবাংলা: আলমডাঙ্গায় পানিসম্পদ মন্ত্রী এ্যানি

Reporter Name

নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা।।
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কাশিপুর গ্রামে ৭ কিলোমিটার ডি-১৫এন খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় পানিসম্পদ মন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এ দেশকে স্বনির্ভর করার স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, যাতে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হয়।

শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে একই স্থানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুটপাট করেছে, এখন সেই পরিস্থিতি আর থাকবে না। প্রেসিডেন্ট জিয়ার খাল খনন কর্মসূচি ছিল অত্যন্ত অর্থবহ। তিনি শুধু খাল খনন করেই থেমে থাকেননি, খননের পর সেগুলোর অবস্থাও নিয়মিত তদারকি করতেন।

তিনি অভিযোগ করে বলেন, “চুয়াডাঙ্গার অনেক খালের ওপর সরকারি স্থাপনা গড়ে উঠেছে। কীভাবে এসব হয়েছে, তা জেলা প্রশাসন অবগত। খাল খননের ফলে গ্রামীণ খাল-বিলের সঙ্গে নদীপথে নৌ-যোগাযোগ পুনঃস্থাপন হচ্ছে, যা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে।

পানিসম্পদ মন্ত্রী আরও জানান, দেশের ৪৪টি জেলায় খাল খনন কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী প্রতিনিয়ত উন্নয়ন কর্মসূচির খোঁজখবর নিচ্ছেন। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। গ্রামীণ উন্নয়নে প্রেসিডেন্ট জিয়া যেভাবে কাজ করেছিলেন, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড। মোট ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের খালটির প্রথম ধাপে ৭ কিলোমিটার খনন করা হবে এবং পর্যায়ক্রমে পুরো খালটি খনন সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের (পশ্চিমাঞ্চল) প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, কুষ্টিয়া পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।