May 29, 2026, 8:02 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

সেনবাগে মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন

Reporter Name
Oplus_131072

নিজস্ব সংবাদদাতা,সেনবাগ ,নোয়াখালী ॥
নোয়াখালীর সেনবাগে মশা বাহিত রোগ প্রতিরোধের লক্ষে খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উাদ্বোধন করেছেন, নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক )আসন থেকে টানা ৬বারের নির্বাচিত সংসদ সংস্য সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ পৌর শহরের দক্ষিন বাজার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন সুয়াগাজী খাল হইতে পৌরসভার উত্তর শাহাপুর সীমানা পর্যন্ত খাল পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক নুর পেয়ারা বেগম।

এছাড়াও সেনবাগ পৌরসভার কর্মকর্তা বৃন্দ ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌনসভা বিএনপির আহবায়ক ফারুক বাবুল,সদস্য সচিব শহীদ উল্লাহ, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, নুরনবী বাচ্ছু, এ্যাডভোকেট বেলায়েত হোসেন,উপজেলা যুবদলেরন সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন,সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, মোকারম হোসেন,এমনার হোসেন স্বপন, স্বেচ্চাসেবক দল আহবায়ক কামরুল হাসান তুহিন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবকদল শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।