May 30, 2026, 9:51 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচন: ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাবরিনা আক্তার (জিয়া)

Reporter Name
Oplus_131072

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি।।
আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট নারী নেত্রী ও সাংবাদিক সাবরিনা আক্তার (জিয়া)। নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষে তিনি ইতিমধ্যেই গণসংযোগ শুরু করেছেন এবং পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

​সাবরিনা আক্তার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো: জিয়াউল হক আকনের সহধর্মিনী। তিনি নিজেও বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক এবং জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বাংলামিডিয়া পত্রিকা’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

​শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সাবরিনা আক্তার ২০১৪ সালে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পরবর্তীতে ঢাকার রায়ের বাজার জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। দীর্ঘ সময় গণমাধ্যমের সাথে যুক্ত থাকার সুবাদে বাকেরগঞ্জ পৌরবাসীর সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে তার।

​প্রার্থী হওয়ার লক্ষ্য: গত ৩০ মার্চ (সোমবার) সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন:
​”দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করায় আমি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথে পরিচিত। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমার স্বামী সাংবাদিক জিয়াউল হক আকন সবসময় মানুষের পাশে ছিলেন, আমিও তার সহযাত্রী হিসেবে জনসেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।

​তিনি আরও যোগ করেন, “জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেন, তবে আমি আজীবন তাদের অধিকার আদায়ে কাজ করে যাবো।
​আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে বাকেরগঞ্জে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সাবরিনা আক্তার (জিয়া)-এর নাম ইতিবাচকভাবে আলোচনায় উঠে আসছে। ​তিনি বাকেরগঞ্জ পৌরসভার সর্বস্তরের মানুষের নিকট আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।