May 29, 2026, 8:02 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

ভোটারদের সাথে নিজ বাড়িতে কাউন্সিলর প্রার্থী সাবরিনা আক্তার (জিয়া)

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি। বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মোসা. সাবরিনা আক্তার (জিয়া) নিজ বাড়িতে ভোটারদের সাথে সৌহার্দ্যপূর্ণ সময় কাটিয়েছেন।

১৭ এপ্রিল (শুক্রবার) বিকেল ৫ টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডে সাবরিনা আক্তারের পিতার বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ সহকারে শোনেন।

সাবরিনা আক্তার (জিয়া) বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি এই নির্বাচনে অংশ নিতে চাই যদি আপনার আমাকে সমর্থন করেন। এ সময় তিনি আরো বলেন নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবো।

ভোটাররাও তার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তিনি একজন শিক্ষিত ও যোগ্য প্রার্থী। এলাকার উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তারা আশা করছেন।

এসময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবরিনা আক্তার (জিয়া)-এর সফলতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাবরিনা আক্তার (জিয়া) একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।