May 29, 2026, 8:45 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ

Reporter Name

জিয়াউল হক।। বাকেরগঞ্জ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট হয়ে খয়রাবাদ বাজারের সাথে সংযোগ সড়কের ডিঙ্গেরহাট খালের উপর নির্মিত আয়রন ব্রিজ বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। ব্রিজের পিলার গুলো দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির পাশে নিরাপত্তা রেলিং অনেক আগেই ভেঙে গেছে। ব্রিজের মাঝখানের বিভিন্ন স্থানে সিমেন্টে ঢালাই ভেঙে পড়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের জন্য এটি এক ভয়াবহ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, গারুড়িয়া ইউনিয়নের সাপ্তাহিক বৃহত্তম হাট খয়রাবাদ বাজার, ইউনিয়ন পরিষদের কার্যালয় সহ ইউনিয়ন ভূমি অফিসে যেতে এই ইউনিয়নের মানুষ এই ব্রিজটি পারাপার হয়ে যাওয়া আশা করে। ব্রিজের মাঝখানে ভেঙ্গে গিয়ে বড় বড় গর্ত হওয়ায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ব্রিজটি নড়বড়ে ভাঙ্গা হওয়ায় পণ্যবাহী কোন ধরনের পরিবহন চলাচল করতে পারছে না যে কারণে এই এলাকার মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এছাড়াও এই ইউনিয়নের চর বালিগ্রাম, বট বালিগ্রাম ও কাকুড়িয়া তিন গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সেতুটি পারাপার হয়ে চলাচল করে।

এলাকাবাসী জানান, রাতে ব্রিজটি দিয়ে চলাচল করা আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ পর্যাপ্ত আলো না থাকায় ফাঁকফোকর দেখা যায় না। ইতোমধ্যে কয়েকজন পথচারী পা পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ব্রিজটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা।

গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কাইউম খান জানান, ব্রিজের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ জানান, ব্রিজটির বর্তমান অবস্থার খোঁজখবর নিয়ে যেকোনো একটি প্রকল্পের মাধ্যমে নতুন একটি ব্রিজ নির্মাণ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।