জিয়াউল হক, বাকেরগঞ্জ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার ৪ টি ফিলিং স্টেশন থাকলেও একটিতে নেই অকটেন।
এছাড়াও দুইদিন ধরে তেল না থাকায় কালিগঞ্জ জোবায়দা ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। হালাদার ফিলিং স্টেশন,মিশু ফিলিং স্টেশন ও খান ফিলিং স্টেশনেও রয়েছে তেলের সংকট। এতে করে যানবাহন চলাচল নিয়ে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
সংশ্লিষ্ট স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত করছে, এমন অভিযোগ উঠেছে। এর ফলে জ্বালানি তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।
সরোজমিনে দেখা গেছে, জোবায়দা ফিলিং স্টেশন বর্তমানে জ্বালানি তেলশূন্য হয়ে পড়েছে। তেল পাম্পেই নোটিশ টানিয়ে জানানো হয়েছে, তেল নাই, প্রাপ্তি সাপেক্ষে বিতরণ করা হবে।
জোবায়দা ফিলিং স্টেশনের ম্যানেজার জাহাঙ্গীর বলেন, আমরা বরিশালের মেঘনা ডিপু থেকে তেল ক্রায় করে থাকি। যে পরিমাণে তৈলের চাহিদা রয়েছে সেই পরিমাণের তৈরি আমরা ডিপু থেকে আনতে পারছিনা। যে কারণে তৈল আনলেও দ্রুত সময়ের মধ্যে তা শেষ হয়ে যায়। বর্তমানে ডিপুতে তেরের সংকট রয়েছে। তাই আমরা পরিবার মত তৈরী ক্রায় করতে পারছি না।
মোটরসাইকেল চালক, রাকিব হোসেন বলেন কালিগঞ্জ জোবায়দা তেলের পাম্পে দুইদিন ধরে এসেও তেল কিনতে পারলাম না। যে কারণে মোটরসাইকেল চালানো বন্ধ রয়েছে। মোটরসাইকেল এখন ঘরে রেখে গাড়িতে চলাফেরা করতে হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার বলেন, যদি কোনো এজেন্সির কাছে তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।