May 29, 2026, 10:58 pm
শিরোনাম:
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন বাকেরগঞ্জে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নে পাঁচ গ্রামের একমাত্র সড়কে জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ, আটক-১ বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গৃহবধূকে লাঞ্ছিত, বিষপান করে আত্মহত্যা বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে আয়রন ব্রিজ এখন মরন ফাঁদ বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার

বরিশাল শিল্পকলার ডরমিটরিতে অবৈধভাবে বসবাস করছেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট

Reporter Name

স্টাফ রিপোর্টার বরিশাল। বরিশাল শিল্পকলা একাডেমির ডরমিটরিতে ভাড়া ছাড়াই দীর্ঘদিন ধরে অবস্থান করছেন জেলা প্রশাসনের পাঁচজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট—এমন অভিযোগ উঠেছে স্থানীয় সচেতন মহলে। অভিযোগ অনুযায়ী, তারা প্রভাব খাটিয়ে মাসের পর মাস সরকারি এই আবাসন ব্যবহার করলেও কোনো ভাড়া পরিশোধ করছেন না, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অভিযুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা হলেন—রাজন রায়, মোঃ আজমীর আমীন, জহির রায়হান, নাফিস-উর-রহমান এবং মোঃ মাজহারুল ইসলাম। জানা যায়, এর আগে আরো দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা ভাড়া ছাড়াই থেকেছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে তারা শিল্পকলা একাডেমির ডরমিটরির ৪০১, ৪০২, ৪০৩, ৪০৪ ও ৪০৫ নম্বর কক্ষে অবস্থান করছেন। প্রতিদিন রাত ১০টার দিকে তারা প্রবেশ করেন এবং সকাল ৮টার মধ্যে বেরিয়ে যান বলে জানা গেছে। জানা যায়, এসব কক্ষ সাধারণত ভাড়ার মাধ্যমে বরাদ্দ দেওয়া হয় এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ শিল্পকলা একাডেমির তহবিলে জমা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রণীত জেলা শিল্পকলা গঠনতন্ত্র অনুযায়ী, ডরমিটরি থেকে প্রাপ্ত আয় সাধারণ তহবিলে জমা হবে এবং সেখান থেকে সরকারকে রাজস্ব প্রদান করতে হবে। কিন্তু বাস্তবে এই নিয়ম অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রণীত জেলা শিল্পকলা একাডেমি কমিটি গঠন ও মিলনায়তন ব্যবহার সংক্রান্ত নীতিমালার ১ এর (ঝ) ধারায় বর্ণিত, সাংস্কৃতিক কর্মী/শিল্পী/শিক্ষার্থীদের একাডেমীর কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে জেলা শিল্পকলা একাডেমীর ডরমেটরির এসি সিঙ্গেল রুম ৬,০০/- এবং এসি ডাবল রুম ১,০০০/- ভাড়া নির্ধারণ করা হয়। এছাড়া ননএসি সিঙ্গেল ৩০০/- এবং এসি ডাবল রুম ৫০০/- ভাড়া নির্ধারণ করা হয়। সাংস্কৃতিক কর্মী/শিল্পী ব্যতীত অন্যদের ক্ষেত্রে ভাড়ার দ্বিগুণ হারে পরিশোধ করতে হবে। কিন্তু অভিযুক্ত পাঁচ কর্মকর্তা এসব নিয়মের কোনোটি অনুসরণ করছেন না।

এদিকে, গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানে এসি ব্যবহার সীমিত রাখার নির্দেশনা জারি করা হলেও, অভিযোগ রয়েছে—রাতে এসব কক্ষে নিয়মিত এসি ব্যবহার করা হচ্ছে, যা বিদ্যুৎ অপচয়ের শামিল।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সাবেক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন,
“আইনের রক্ষক হয়ে যদি কেউ নিজেই আইন লঙ্ঘন করেন, তা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যায় এবং রাষ্ট্রেরও ক্ষতি হয়।” এ ব্যাপারে বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. তানভীর রহমান সময়ের বার্তাকে বলেন, “বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শিল্পকলার সুবিধা ব্যবহার করলেও অনেক সময় ভাড়া পরিশোধ করে না। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিষয়ে আমার কিছু বলার থাকে না। ডরমিটরি ব্যবহারের বিষয়টি জেলা প্রশাসকই ভালো বলতে পারবেন।” অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এবং জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এদিকে বরিশাল জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. খায়রুল আলম সুমন জানান, “সার্কিট হাউজের সংস্কার কাজ চলমান থাকায় আপাতত তাদের শিল্পকলার ডরমিটরিতে রাখা হয়েছে। খুব শিগগিরই তাদের অন্যত্র স্থানান্তর করা হবে এবং ভাড়া পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।” তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—সরকারি বাসাভাতা গ্রহণ করার পরও কেন কর্মকর্তারা বিনাভাড়ায় সরকারি ডরমিটরি ব্যবহার করছেন? এছাড়া, শিল্পকলা একাডেমির হল ও ডরমিটরি থেকে আয় নিশ্চিত করার দায়িত্ব জেলাপ্রশাসকের থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর ভূমিকা পালন করছে, তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। উল্লেখ্য, এর আগেও বরিশাল শিল্পকলা একাডেমির দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত দীর্ঘদিন পরিবারসহ ডরমিটরি বিনাভাড়ায় ব্যবহার করার অভিযোগে সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।